উত্তরের জেলা পঞ্চগড়ে দিন যত গড়াচ্ছে, ততই বাড়ছে শীতের অনুভূতি। হেমন্তের শেষ সময়ে এসে জেলায় জেঁকে বসতে শুরু করেছে শীত। আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকেই পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় কুয়াশাচ্ছন্ন ও মেঘলা আবহাওয়া বিরাজ করছে। দুপুর ১২টা পেরিয়ে গেলেও কাটেনি কুয়াশার চাদর। দিনের আলোতেও অনেক এলাকায় সূর্যের দেখা মেলেনি।

বিশেষ করে জেলার তেঁতুলিয়া ও আশপাশের এলাকায় কুয়াশার ঘন আবরণে ঢেকে গেছে প্রকৃতি। মাঠের পর মাঠ ফসলি জমি, গাছপালা ও দূরের জনপদ কুয়াশায় আচ্ছন্ন হয়ে এক মনোরম দৃশ্যের সৃষ্টি করেছে। দুপুরের আলোতেও দূরের গাছপালা ঝাপসা দেখা যাচ্ছে। চারদিকে বিরাজ করছে শীতের নীরব আবহ।স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন ধরে সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি বাড়ছে। বিশেষ করে ভোর ও সকালে ঠান্ডা বাতাসে জনজীবনে শীতের প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। প্রয়োজন ছাড়া অনেকে ঘর থেকে বের হচ্ছেন না।
এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তাপমাত্রার ওপর নজর রাখছেন স্থানীয় বাসিন্দারা। আবহাওয়ার এমন পরিবর্তনের কারণে শীতের প্রস্তুতি নিতে শুরু করেছেন অনেকে। শীতের পোশাক বের করার পাশাপাশি শীত নিবারণের প্রয়োজনীয় প্রস্তুতিও নিচ্ছেন তাঁরা।আবহাওয়ার এমন পরিস্থিতিতে শিশু ও বয়স্কদের ঠান্ডা থেকে সুরক্ষিত রাখার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।সব মিলিয়ে হেমন্তের শেষ সময়ে পঞ্চগড়জুড়ে বাড়ছে শীতের আমেজ। দুপুরেও কুয়াশার চাদর না কাটায় উত্তরের এই জনপদে শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট হয়ে উঠেছে। প্রকৃতির এই পরিবর্তন জানান দিচ্ছে, ধীরে ধীরে এগিয়ে আসছে উত্তরের কনকনে শীত।